ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

reporter

প্রকাশিত: ০২:৪০:২৮অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৪০:২৮অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো- নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে। একই দিন বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানানো হয়েছে।

গত বছরের ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার প্রথম ধাপের সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। এতে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কারের জন্য পৃথক কমিশন গঠিত হয়। পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে সংস্কারের পরিধি আরও বাড়ানো হয়। দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের জন্য আরও কয়েকটি কমিশন গঠন করা হয়।

সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য ছিল ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন প্রদান। তবে, প্রথম ধাপের পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়। বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর কাঠামোগত পরিবর্তন এবং উন্নতির জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে কী প্রস্তাবনা রয়েছে, তা বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে জানানো হবে।

reporter