ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

চীনে গাড়ি চাপায় ৩৫ জন নিহত, ৪৩ জন আহত, হামলার ঘটনায় গ্রেফতার চালক

reporter

প্রকাশিত: ০৯:৫২:০৯অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:৫২:০৯অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের একটি স্পোর্টস সেন্টারের বাইরে গাড়ির চাপায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনা, যা আজ চীনা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি দ্বারা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন একজন ব্যক্তি গাড়ি চালিয়ে স্পোর্টস সেন্টারের বাইরে ব্যায়ামরত মানুষের ওপর হামলা চালায়। এতে ৩৫ জনের মৃত্যু এবং ৪৩ জন আহত হন।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম মিং পাও জানিয়েছে, ৬২ বছর বয়সী গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। যদিও সন্দেহভাজনের উদ্দেশ্য এখনও পরিষ্কার করা হয়নি, তবে তিনি হামলার জন্য গাড়ি ব্যবহার করেছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারটি স্থানীয় দৌড়বিদদের কাছে পরিচিত এবং হাঁটার জন্য জনপ্রিয় একটি স্থান। সেখানে ব্যক্তিগত গাড়ি প্রবেশ নিষিদ্ধ।

দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে রক্তাক্ত অবস্থায় অনেক মানুষকে নিথর পড়ে থাকতে দেখা যায়। তবে রাতের মধ্যেই এসব ছবি ও ফুটেজ চীনা সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুছে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, শহরে একটি বিমান প্রদর্শনী আয়োজনের কারণে তথ্যগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে জনসাধারণের ওপর একাধিক সহিংস হামলার ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। একই মাসে দক্ষিণ চীনে একটি স্কুলের কাছে ছুরিকাঘাতে ১০ বছর বয়সী এক জাপানি শিক্ষার্থী নিহত হয়।

reporter