ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়া যুবলীগ কর্মী তৌহিদুল গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ০৬:৪৩:৫৪অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৪৩:৫৪অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

যুবলীগ কর্মী তৌহিদুল

ছবি: যুবলীগ কর্মী তৌহিদুল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে আটক করে চান্দগাঁও থানা-পুলিশ। তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে তৌহিদুল শাটার গান নিয়ে একাই ২৮টি গুলি ছোড়েন বলে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

আন্দোলনে গুলিতে ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ২৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, “তৌহিদুলের বিরুদ্ধে পাঁচটি হত্যা এবং মোট ১২টি মামলা রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।"

এদিকে, ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় এর আগে চারজনকে র‍্যাব এবং একজনকে নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। তবে এখনও কেউই ঘটনার অস্ত্র উদ্ধার করতে পারেনি।

ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয়রা এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেছেন।

reporter