ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে: হাসনাত আবদুল্লাহ

reporter

প্রকাশিত: ০৬:২৭:২৫অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:২৭:২৫অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

এ মাসেই ছাত্র-তরুণদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে—এমন তথ্য দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গত ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, “ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।” তিনি আরও জানান, যে কেউ চাইলে ফেসবুক পোস্টের মাধ্যমে বা নির্ধারিত ফর্ম পূরণ করে তাদের মতামত জানাতে পারেন। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।

এই স্ট্যাটাস প্রকাশের পর থেকে ৩,০০০ এর বেশি পাঠক মন্তব্য করেছেন। কিছু মন্তব্যে নেতৃবৃন্দের জন্য দেশপ্রেম এবং সৎ নেতৃত্বের আহ্বান জানানো হয়েছে। মুজাক্কির আলম রাফান নামে একজন মন্তব্য করেছেন, “আল্লাহ রহমত ও বরকত দান করুন। দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। ব্যক্তি ও দলের স্বার্থের ঊর্ধ্বে দেশকে ভালোবাসতে হবে।”

অন্য একজন মন্তব্যকারী, আব্দুল আজিজ, তার মন্তব্যে বলেছেন, “পাশে ছিলাম, পাশে থাকব ইনশাআল্লাহ।” শাহ আলম ইসলাম সৎ এবং যোগ্য নেতৃত্বের জন্য আহ্বান জানিয়েছেন।

আকবর হোসেন আরও মন্তব্য করেছেন, “নতুন দল যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো সুবিধাবাদী রাজনৈতিক চক্র যেন কমিটিতে জায়গা না পায়। আদর্শ, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে টাকার কাছে যেন নেতাকর্মীরা বিক্রি না হয়ে যায়।”

এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এবং নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা তাঁর ফেসবুকে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছেন।

reporter