ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং: পররাষ্ট্র উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৯:০৬:১৯অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:০৬:১৯অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ভিসা সংক্রান্ত সমস্যা হওয়ায়, বাংলাদেশ সরকার চীনের কুনমিংয়ে চিকিৎসা গ্রহণের জন্য প্রস্তাব দিয়েছে এবং ভিসা সহজীকরণের জন্য চীনের সঙ্গে আলোচনা চলছে।

চীনের সাথে তাঁর সফর শেষ করে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, "চিকিৎসার জন্য কুনমিং হতে পারে ভারতের বিকল্প। সেখানে চিকিৎসার খরচ এবং যাতায়াতের খরচ তুলনামূলকভাবে কম।"

তৌহিদ হোসেন আরও বলেন, "ভারত ভিসা বন্ধ রেখেছে, তাই কুনমিংকে বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে। এই ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে।"

এছাড়া, তিনি জানান, চীন বাংলাদেশে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে এবং এর স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ সরকার পূর্বাচলে একটি জায়গা দেওয়ার প্রস্তাব করেছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চীনের সাথে ঋণের সুদহার এবং পরিশোধের সময়সীমা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে এবং চীনের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। চীন আশ্বাস দিয়েছে যে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

reporter