ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

চিকিৎসক ও আইনজীবীদের ফি হিসাব নেবে সরকার

reporter

প্রকাশিত: ০৫:২০:৩০অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৫:২০:৩০অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার চিকিৎসক ও আইনজীবীদের কাছ থেকে ফি বা ভিজিটের হিসাব নিতে পারে। তিনি জানান, বর্তমানে চিকিৎসকরা রোগীদের কাছ থেকে যে অর্থ আদায় করেন, তার কোনো রসিদ প্রদান করা হয় না। এ বিষয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে এবং কিভাবে তাদের আদায়ের অর্থ সংরক্ষণ করা যায়, সে বিষয়েও চিন্তা করা হচ্ছে।

এছাড়া, চিকিৎসকদের লেনদেন ডিজিটাল করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের কথা বলা হয়েছে। একই সঙ্গে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনজীবীদেরও একই সমস্যা রয়েছে, কারণ তারা মক্কেলদের কাছে কোনো রসিদ দেন না।

চিকিৎসক ও আইনজীবীরা যারা নগদ অর্থের বিনিময়ে সেবা প্রদান করেন, তাদের কাছ থেকে কর আদায়ের বিষয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ

reporter