ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

চলতি বছরের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

reporter

প্রকাশিত: ০৯:১৪:১৯অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১৪:১৯অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ ফ্লাইটের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে এই ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুষ্ঠু হজ ব্যবস্থাপনাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে মোট হজযাত্রীর ৫০ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস বাকি ৪৩ হাজার ৫৫০ জনকে পরিবহন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছর প্রতিজন হজযাত্রীর জন্য উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। ফ্লাইট শিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট-পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা ও তাদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের নির্বিঘ্নে সৌদি আরব যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

reporter