ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

reporter

প্রকাশিত: ০৭:৫৯:৪৪অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৫৯:৪৪অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাগরিকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে নগরের পাহাড়তলীর সাগরিকা এলাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাছে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিলে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন জানান, বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

reporter