ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ড. ইউনূসকে সম্মান জানালেন মোদি, হাসিনার আচরণে বিস্ময় প্রকাশ

reporter

প্রকাশিত: ০৬:৩৭:৪৯অপরাহ্ন , ০৫ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:৩৭:৪৯অপরাহ্ন , ০৫ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বিশেষ বৈঠকে মিলিত হন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠককে ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বৈঠকে মোদি স্পষ্টভাবে উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা সত্ত্বেও, তিনি ড. ইউনূসের প্রতি তাঁর (শেখ হাসিনা) অসন্তোষজনক আচরণ প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, “আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও মর্যাদার চোখে দেখি।”

প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী, মোদির সঙ্গে আলোচনায় ড. ইউনূস যখন নিজেকে ঘিরে নানা বিতর্ক ও প্রত্যর্পণের প্রসঙ্গ তোলেন, তখন মোদির প্রতিক্রিয়া ছিল যথেষ্ট গুরুত্ববহ এবং ইতিবাচক। মোদি আশ্বস্ত করেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে নয়।

বৈঠকের পুরোটা জুড়েই ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের মানবকল্যাণে কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রতি ভারতের আগ্রহ ও শ্রদ্ধা বারবার প্রকাশ করেন। সম্পর্কের এক নতুন দিগন্তে পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি।

reporter