ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন-গুম ও অর্থ পাচারের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে

reporter

প্রকাশিত: ১২:২০:০৭অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:২০:০৭অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম এবং অর্থ পাচারের অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য বিএনপি ও দেশের জনগণ লড়াই করে যাচ্ছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম শর্ত হলো সুষ্ঠু নির্বাচন। এজন্য অবিলম্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা জরুরি, যা দেশের জনগণের সরকার প্রতিষ্ঠায় সহায়তা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আমান জানান, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনী রোডম্যাপ প্রদান করবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।

এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান পাঠ্যপুস্তকে শহীদ আসাদের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, আসাদ মানেই স্বাধীনতার প্রতীক। তাঁর স্মৃতিফলক ও আসাদগেট সংরক্ষণ করার জন্যও তিনি জোর দাবি করেন।

শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

reporter