ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬, নতুন মৃত্যু নেই

reporter

প্রকাশিত: ০৯:০৮:৩৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:০৮:৩৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এসময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পাঁচজন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নয়জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট এক হাজার ২৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫ জনে, যার মধ্যে ৬২ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক নয় শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

reporter