ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, মৃত্যু সংখ্যা ৩৫০ ছাড়ালো

reporter

প্রকাশিত: ০৮:০৬:০৫অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:০৬:০৫অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭১ হাজার, মারা গেছেন ৩৫০ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা সিটি করপোরেশন থেকে ৩৮৮ জন এবং বাকি ৭৪৬ জন ঢাকার বাইরে থেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ৭১ হাজার ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮০ জন, ফলে মোট ৬৬ হাজার ২৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত ৮ জনের মধ্যে ৫ জন ঢাকা সিটি, ২ জন বরিশাল বিভাগ এবং ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

এদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯, এবং মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ।

reporter