ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭ জন

reporter

প্রকাশিত: ১১:১২:৫৫অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১১:১২:৫৫অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১০ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় চার জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সাত জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় চার জন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় এক জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১,১১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১,২২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ এবং ৩৮.৫ শতাংশ নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন এবং এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

এর আগে, ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়, এবং মোট ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

reporter