ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯২ জন

reporter

প্রকাশিত: ০৭:৩৪:৩৪অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

আপডেট: ০৭:৩৪:৩৪অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বরিশালে সর্বোচ্চ আক্রান্ত, ঢাকা ও অন্যান্য বিভাগেও রোগী বাড়ছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের একজন বরিশাল বিভাগের ও অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, ময়মনসিংহ ও রংপুরে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে ২৬০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৭ হাজার ৭৭ জন রোগী সুস্থ হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮ হাজার ১৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

২০২৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

reporter