ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ২২ জন, মৃত্যুর খবর নেই

reporter

প্রকাশিত: ১০:৩০:৫০অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩০:৫০অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১,০১৩ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত দেশে মোট ১,১৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ এবং ৩৮.৫ শতাংশ নারী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর না থাকলেও, চলতি বছরে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন।

২০২৩ সালের হিসাব অনুযায়ী, ওই বছর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং মোট ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, ব্যক্তিগত সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা এই সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

reporter