ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দেশ স্বৈরাচারমুক্ত হলেও গণতন্ত্র ফিরে আসেনি: ইয়াছিন ফেরদৌস মুরাদ

reporter

প্রকাশিত: ০৮:৩৭:৩৯অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৩৭:৩৯অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও এখনও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বুধবার ধামরাইয়ের বাইশাকান্দা ও যাদবপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের পৃথক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মুরাদ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। গত ১৬ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকারকে অবশ্যই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।

মুরাদ ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের সাবলম্বী করে গড়ে তুলতে হবে।

বাইশাকান্দার ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি লাবিব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লোকমান দেওয়ান, খন্দকার আইয়ুব, ইবাদুল হক জাহিদ, আবুল হোসেন, রাকিব হোসেন, মিজানুর রহমান, আমির হামজা, ইমরান হোসেন প্রমুখ।

যাদবপুর ইউনিয়নের ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আলী আকবর, ইশতিয়াক আহম্মেদ ফারুক, শহিদুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন রিমন, জসিম মোল্লা, কামরুজ্জামান লিটন, সিদ্দিক হোসেন মিন্টু প্রমুখ।

reporter