ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৫:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত

reporter

প্রকাশিত: ০৮:৩২:৫০অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩২:৫০অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। আক্রান্ত পাঁচজনের কারোর অবস্থাই গুরুতর ছিল না এবং তারা সবাই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, ২০২৪ সালে এই পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করা হয়। তিনি বলেন, “রিওভাইরাস আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ হননি। স্বাস্থ্য বিভাগের মতে, এই ভাইরাস নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।”

এদিকে, ২০২৪ সালে নিপা ভাইরাস লক্ষণ নিয়ে আসা রোগীদের পরীক্ষার সময় এই পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করা হয়। তবে তাদের শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি। প্রতি বছর শীত মৌসুমে খেজুরের কাঁচা রস পান করার কারণে অনেক মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়। তবে এই পাঁচজন নিপা ভাইরাস নেগেটিভ ছিলেন।

আইইডিসিআরের নিয়মিত গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে রিওভাইরাসটি শনাক্ত করা হয়। এই গবেষণায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি সহযোগিতা করেছে।

স্বাস্থ্য বিভাগের মতে, দেশে এখন পর্যন্ত এই পাঁচজনই রিওভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং এই রোগটি দেশে তেমন বিস্তার লাভ করেনি।

reporter