ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

দেশের প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী আর নেই

reporter

প্রকাশিত: ০৪:১৯:২৯অপরাহ্ন , ১০ মার্চ ২০২৫

আপডেট: ০৪:১৯:২৯অপরাহ্ন , ১০ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দেশের খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (ইন্নালিল্লাহি...) মারা গেছেন। রবিবার (৯ মার্চ) বেলা সোয়া ২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।

অধ্যাপক চৌধুরী ১৯৩৭ সালের ১০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে প্রথম স্থান অধিকার করেন এবং পরবর্তীতে ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি অবস অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও সভাপতি ছিলেন। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে এশিয়া অ্যান্ড ওশেনিয়া ফেডারেশন অব অবস অ্যান্ড গাইনোকোলজির ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়া ফেডারেশন অব অবস অ্যান্ড গাইনোকোলজির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে চিকিৎসাবিদ্যায় অনন্য অবদানের জন্য তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

তার মৃত্যুতে চিকিৎসা জগতে এক অপূরণীয় ক্ষতি হলেও তার অবদান ও স্মৃতি চিরকাল দেশের চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বল থাকবে।

reporter