ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

reporter

প্রকাশিত: ১২:৫৬:০৮অপরাহ্ন , ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৫৬:০৮অপরাহ্ন , ১৬ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সারা দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ স্থানে আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা দেশের আবহাওয়ায় সক্রিয় প্রভাব ফেলছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৫ শতাংশ। বাতাসের দিক ছিল দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে, যার গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। তবে অস্থায়ীভাবে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দেশের কৃষি কার্যক্রম, যাত্রী ও নৌচলাচলসহ দৈনন্দিন কার্যক্রমে এই আবহাওয়া কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সামগ্রিকভাবে এই বৃষ্টিপাত শুষ্ক আবহাওয়া উপশমে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

reporter