ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: উপ-উপাচার্যের দুঃখপ্রকাশ ও ধৈর্যের আহ্বান

reporter

প্রকাশিত: ১০:২৪:৪৩পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:২৪:৪৩পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

 রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

অধ্যাপক মামুন আহমেদ এক ভিডিও বার্তায় সংঘর্ষকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ উল্লেখ করে সবার প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ৩৫ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, “গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনার সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি, পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে।”

রোববার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা তাঁদের পাঁচ দফা দাবি নিয়ে উপ-উপাচার্যের সঙ্গে আলোচনায় গেলে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলোচনার সময় উপ-উপাচার্য তাঁদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেছেন। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

পরবর্তীতে সাত কলেজের শিক্ষার্থীরা অধ্যাপক ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন। সময়সীমার মধ্যে কোনো সাড়া না পেয়ে রাত ১১টার দিকে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছালে বিভিন্ন হল থেকে বেরিয়ে আসা ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত চলা এ সংঘর্ষে পথচারী, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষিতে সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করে সবার প্রতি উত্তেজনা পরিহারের অনুরোধ জানিয়েছেন।

reporter