ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে ২০২৪-২৫ সেশন থেকে

reporter

প্রকাশিত: ০৬:৫৫:১৩অপরাহ্ন , ২৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৫৫:১৩অপরাহ্ন , ২৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশন থেকে বন্ধ করা হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ এবং ভর্তি কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।

এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন এবং সাত কলেজের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেবে।

reporter