ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে আহত ১০

reporter

প্রকাশিত: ০৯:১৬:৪৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১৬:৪৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের নিমতলা এলাকায় ঘটে। এ সময় এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটার এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসের পেছনে সুরভি পরিবহনের আরেকটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রল গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুরভি পরিবহনের বাসে থাকা ছয় থেকে সাতজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ধলেশ্বরী টোল প্লাজার সামনে সড়কে দাঁড়িয়ে থাকা গ্রিন ঢাকা পরিবহনের বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় সুরভি পরিবহনের একটি বাস। এতে গ্রিন ঢাকা বাসটি সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার ফলে আধা ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। তবে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

reporter