ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল সায়েন্সল্যাব, যান চলাচল বন্ধ

reporter

প্রকাশিত: ০৪:২৩:২১অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:২৩:২১অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাস ভাঙচুরকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টার পর শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত দুই কলেজের ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে সিটি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এবং পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদেরও দেখা গেছে।

এই সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা কার্যত স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের কারণ ও পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

reporter