ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৫:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

reporter

প্রকাশিত: ১১:৪৫:১০পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ১১:৪৫:১০পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার ঢাকা সিটি করপোরেশনের উত্তর অংশের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি বিভিন্ন এলাকায় জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভা শুরু হবে। এরপর বিকেল ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা এলাকার সাঁতারকুলের সানভ্যালি মাঠে দিনশেষের জনসভা অনুষ্ঠিত হবে। এই ছয়টি জনসভা উত্তর ঢাকার গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় টানা এই জনসভাগুলোতে দলীয় নীতি, উন্নয়ন পরিকল্পনা, ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তুলে ধরা হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থান প্রদর্শনের লক্ষ্যেই এই ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, রাজধানীর উত্তর অংশের পর দক্ষিণ অংশেও একই ধরনের জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। দুই দিনে মোট ১৪টি জনসভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীরা সভাস্থলগুলোতে প্রচারণা ও সমাবেশের আয়োজন সম্পন্ন করেছেন। দলটির নেতারা আশা করছেন, এই ধারাবাহিক জনসভা নির্বাচনের আগে দলীয় সমর্থকদের উজ্জীবিত করবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।

reporter