ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ঢাকার চারপাশে গড়ে উঠছে ব্লু নেটওয়ার্ক: পানি সম্পদ উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৫:২২:১৮অপরাহ্ন , ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০৫:২২:১৮অপরাহ্ন , ১৭ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা শহরের চারপাশে খুব শিগগিরই একটি ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এই লক্ষ্যে ইতোমধ্যে রাজধানীর অভ্যন্তরে ছয়টি খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। চলতি বছরেই আরও ১২টি খাল যুক্ত করে মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর পানিভবনের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনারের প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি এই কথা জানান। সাক্ষাৎকালে রিজওয়ানা হাসান বলেন, ঢাকার চারপাশের জলাধার ও নদীগুলো পুনরুদ্ধারে মানুষের আস্থাই প্রথম এজেন্ডা হওয়া উচিত। তিনি মনে করেন, প্রকল্প বাস্তবায়নের সময় একজন প্রকৌশলী এবং একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় থাকা জরুরি, যাতে জনগণের প্রয়োজনগুলো আন্তরিকভাবে উপলব্ধি ও বাস্তবায়ন করা যায়।

এই আলোচনায় তিনি ঢাকার চারপাশের চারটি প্রধান নদী — বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু — দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন। রিজওয়ানা হাসান আরও বলেন, বাংলাদেশের পানি খাতের তিনটি প্রধান সমস্যা রয়েছে। প্রথমত, বন্যা ও নদীভাঙন, দ্বিতীয়ত, সেচের জন্য পর্যাপ্ত পানি না থাকা এবং তৃতীয়ত, পলি জমা। তিনি এসব চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এই সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম।
সাক্ষাৎ শেষে সংশ্লিষ্টরা ঢাকার জলব্যবস্থাপনা এবং নদীর নাব্যতা রক্ষা নিয়ে নিজেদের মতবিনিময় করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

reporter