ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় রাত ১০টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ‘শক্তি’ ঘূর্ণিঝড় আসছে মে’র শেষভাগে

reporter

প্রকাশিত: ০৭:২৭:০০অপরাহ্ন , ১১ মে ২০২৫

আপডেট: ০৭:২৭:০০অপরাহ্ন , ১১ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা এর পার্শ্ববর্তী জেলাগুলোর ওপর দিয়ে রাত ১০টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া জলবায়ু বিষয়ক গবেষণায় পিএইচডি করছেন।

রোববার (১১ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ আশপাশের জেলাগুলোর ওপর বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে ঢাকা শহরের পূর্ব, উত্তর দক্ষিণ অংশে অবস্থিত উপজেলাগুলোর ওপর।

ফেসবুক স্ট্যাটাসে আরও বলা হয়, একই সময়ের মধ্যে গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নারসিংদী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। তিনি জানান, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’, যা শ্রীলংকার প্রস্তাবিত নাম।

আবহাওয়ার বিশ্লেষণে পলাশ উল্লেখ করেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী কোনো অঞ্চল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। যদিও পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এখনো ঘূর্ণিঝড়টি সৃষ্টি না হলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে করে এটি সময়ের ব্যাপার মাত্র বলে তিনি মন্তব্য করেন।

তবে এখনো এই সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রাসঙ্গিক নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, আবহাওয়ার এই পরিবর্তনশীলতা বিবেচনায় রেখে সবাইকে প্রস্তুত থাকতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

reporter