ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ধানের শীষের প্রচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীর রূপনগর–পল্লবী এলাকায়।

reporter

প্রকাশিত: ০৪:৪৮:২৫অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৪:৪৮:২৫অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৬

ছবি: সংগৃহীত ছবি

ছবি: ছবি: সংগৃহীত ছবি

ধানের শীষের প্রচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীর রূপনগর–পল্লবী এলাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ভোটারদের মাঝে তার বিশ্বাসযোগ্যতা ও যোগ্যতার প্রমাণ তুলে ধরছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা জনসভাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় তিনি “নতুন বাংলাদেশ” বিনির্মাণে পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা ভোটারদের সঙ্গে ভাগাভাগি করেন।

প্রচারণার পঞ্চম দিনে ঢাকা–১৬ আসনের সার্বিক উন্নয়ন ও জনজীবনের মানোন্নয়নে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক।

রিপোর্টার : মুরাদ হোসেন লিটন

reporter