ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ

reporter

প্রকাশিত: ০৩:২২:১৬অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ০৩:২২:১৬অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ঢাকা–১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আমিনুল হক ভাইয়ের পক্ষে মাঠে নেমেছে রূপনগর থানা ছাত্রদল। সকাল ১০টা থেকে মিরপুরের ট-ব্লক ঝিলপাড় বস্তি এলাকায় টানা গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি পালন করে সংগঠনটি। এ কর্মসূচির নেতৃত্ব দেন রূপনগর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দীন রানা।
গণসংযোগকালে ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বলেন, জনমানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হিসেবে আমিনুল হক ভাই ঢাকা–১৬ আসনের উন্নয়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিতে সক্ষম প্রার্থী।
নেতৃবৃন্দ বলেন, অব্যাহত নাগরিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রেক্ষাপটে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। তাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় আদায়ের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে রূপনগর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

রিপোর্টার মাহমুদুল হাসান শাওন

reporter