ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ধানমন্ডি ৩২ নম্বর থেকে হাড়গোড় উদ্ধার

reporter

প্রকাশিত: ০৩:০৫:৩৩অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:০৫:৩৩অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসস্তূপ থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, ৩২ নম্বর বাড়ির ভাঙা অংশ থেকে পাওয়া হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির টিম আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির দল ঘটনাস্থল ত্যাগ করে।

গত বুধবার শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির মধ্য দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। পরদিন বৃহস্পতিবার সেখানে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে, এরপর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না ও রাতে জেয়াফতের আয়োজন করা হয়।

বাড়ির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন মানুষ রড ও বৈদ্যুতিক তার সংগ্রহ করতে দেখা গেছে। কেউ হাতুড়ি দিয়ে ভবনের অংশ ভেঙে রড বের করছেন, কেউবা মাটি খুঁড়ে তার উদ্ধারের চেষ্টা করছেন।

৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধুর বাড়িটি গুড়িয়ে দেয়। পরে নির্মাণাধীন ভবনের নিচে বেশ কিছু বেজমেন্ট দেখা যায়, যার মধ্যে কয়েকটি ফ্লোর পানির নিচে ছিল। সেই বেজমেন্টের রহস্য উন্মোচনে ফায়ার সার্ভিস রোববার সকাল থেকে পানি সেচের কাজ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

সোমবার সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছে আলামত সংগ্রহ করে।

reporter