ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ধানমন্ডি ৩২ নম্বরে গরু এনে ভোজের আয়োজন

reporter

প্রকাশিত: ০৬:৪২:৪৬অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৪২:৪৬অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর সেখানে একদল বিক্ষুব্ধ জনতা ভূরিভোজের উদ্যোগ নেয়। ইতোমধ্যে সেখানে একটি গরুও আনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে একটি কালো রঙের গরু বেঁধে রাখা হয়। গরুটির গায়ে একটি কাগজে ‘কিলার হাসিনা’ লিখে টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কেনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। তিনি জানান, বিকেলেই ধানমন্ডি ৩২ নম্বরে গরুটি জবাই করা হবে।

এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা জানান, এটি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। তাদের মতে, দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই, তাই আওয়ামী লীগের নামে কোনো কিছুই রাখা হবে না।

ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানে আনা হয় একটি ক্রেন এবং রাত সোয়া ১১টার দিকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। প্রথম পর্যায়ে ভাঙতে ব্যর্থ হলে পরে এক্সকেভেটর আনা হয়।

এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে প্রবেশ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ভারতে অবস্থানরত শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

reporter