ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ধানমন্ডি বত্রিশে বিক্ষোভের মধ্যে আনা হলো গরু

reporter

প্রকাশিত: ০৬:৪৭:১৭অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৪৭:১৭অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ভূরিভোজের আয়োজন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি গরু আনা হয় এবং সেটিকে সেখানে বেঁধে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, গরুটির গায়ে একটি কাগজে ‘কিলার হাসিনা’ লিখে টেপ দিয়ে আটকে দেওয়া হয়। এ সময় উপস্থিত জনতা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন। আয়োজকদের একজন জানান, গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কেনা হয়েছে এবং বিকেলের মধ্যেই ধানমন্ডি ৩২ নম্বরে সেটি জবাই করা হবে।

প্রতিবাদের এই প্রতীকী রূপ সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা বলেন, তারা এই দেশ থেকে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে ফেলতে চান এবং ফ্যাসিবাদের কোনো স্থান নেই বলেই তাদের বার্তা।

উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানে একটি ক্রেন আনা হয় এবং রাত সোয়া ১১টা থেকে বাড়িটি ভাঙার চেষ্টা করা হয়। পরে আরও কার্যকরভাবে ভাঙার জন্য আনা হয় এক্সকেভেটর।

এর আগে রাত ৮টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়।

reporter