ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

"ধর্মীয় উগ্রবাদ ও মাফিয়া চক্রের দৌরাত্ম্যে গণতন্ত্রের কবর রচনার শঙ্কা: তারেক রহমানের হুঁশিয়ারি"

reporter

প্রকাশিত: ০৮:৩০:২৯অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৩০:২৯অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থার বিস্তার রোধে সরকারের ব্যর্থতার কারণে দেশে গণতন্ত্রের কবর রচিত হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ঢাকা লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "ধর্মীয় উগ্রবাদ ও পরাজিত ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে না পারলে গণতন্ত্রের পতন অনিবার্য। এতে বাংলাদেশের গণতান্ত্রিক বিশ্বে ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।"

তারেক রহমান আরও বলেন, "বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র রক্ষায় চরমপন্থা ও উগ্রবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। একইসঙ্গে, গণহত্যাকারী মাফিয়া চক্রকে যেকোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটিই হবে গণতন্ত্রের পক্ষের শক্তির মূল লক্ষ্য।"

তিনি মাফিয়া সরকারের পতনের কারণ উল্লেখ করে বলেন, "একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় এই সরকারের পতন হয়েছে। নির্বাচনকে শুধুমাত্র একটি দলের ক্ষমতায় যাওয়া বা না যাওয়ার বিষয় হিসেবে দেখা উচিত নয়। প্রতিটি নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পাবে। এভাবেই জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠিত হওয়া উচিত।"

তারেক রহমান আরও যোগ করেন, "বর্তমান সরকারের কিছু উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বললেও, জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে প্রাধান্য দিলে তা জনগণের কাছে ভুল বার্তা পাঠাবে।"

reporter