ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, প্রাথমিক সব স্কুল বন্ধ

reporter

প্রকাশিত: ১২:৩৬:৫৩অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৬:৫৩অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, প্রাথমিক সব স্কুল বন্ধ। ছবি: সংগৃহীত

ছবি: দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, প্রাথমিক সব স্কুল বন্ধ। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি এবার ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে, যার ফলে শহরের সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরপর তিনদিন রাজধানীর বাতাসের গুণমান মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১৫ নভেম্বর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যদিও স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান চলবে অনলাইনে।

নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, "নয়াদিল্লি শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে।"

দূষণের প্রকোপ শুধু দিল্লিতেই নয়, আশপাশের এলাকা যেমন নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম এবং ফরিদাবাদেও একই পরিস্থিতি বিরাজ করছে। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ৫০০ থেকে ৮০০ মিটার পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে, যা যান ও বিমান চলাচলে বাধা সৃষ্টি করছে। এই কারণেই বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি এক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে দেখা গেছে, প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে একজন ব্যক্তি এই বিষাক্ত দূষণের শিকার হচ্ছেন। ক্রমবর্ধমান দূষণের কারণে গলাব্যথা, কাশি, চোখে জ্বালাপোড়া, নাক দিয়ে পানি পড়া সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। সমীক্ষকরা দাবি করেছেন, দিল্লির দূষণের হার সরাসরি জনগণের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা হ্রাস, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের কম গতি, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন এবং ফসলের খড় পোড়ানোর কারণে প্রতি বছর শীতকালে দিল্লি এবং উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলোতে এই ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়।

reporter