ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দলিল লেখক সিন্ডিকেট প্রধান আ. লীগ ও বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

reporter

প্রকাশিত: ০৬:৩২:০৯অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৩২:০৯অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

সুব্রত অধিকারী, শেখ শামিম আনোয়ার বাবু ও খান মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত

ছবি: সুব্রত অধিকারী, শেখ শামিম আনোয়ার বাবু ও খান মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সিন্ডিকেটের প্রধানসহ তিনজনকে সাড়ে তিন লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২২ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুইজন আওয়ামী লীগ ও বিএনপির নেতা রয়েছেন।

শিবপুর বেপারীপাড়া গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে এস এম নান্টু হাসান বাদী হয়ে শুক্রবার চিতলমারী থানায় মামলা করেন। মামলায় আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টাকা ভাগবাটোয়ারা করার সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দলিল লেখক শেখ শামিম আনোয়ার বাবু (৫১), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও দলিল লেখক সমিতির সভাপতি খান মনিরুজ্জামান (৫১) এবং দলিল লেখক সুব্রত অধিকারী (৪২) হাতেনাতে গ্রেপ্তার হন।

বাগেরহাট সদরের খালিশপুর গ্রামের কালিপদ অধিকারীর ছেলে সুব্রত, চিতলমারী উপজেলার চিতলমারী গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে খান মনিরুজ্জামান এবং শিবপুর বেপারীপাড়া গ্রামের মৃত শেখ মোস্তফা আনোয়ারের ছেলে শেখ শামিম দীর্ঘদিন ধরে চিতলমারী সাবরেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির ব্যানারে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে নিরীহ মানুষের কাছ থেকে ফাঁদ পেতে টাকা আত্মসাৎ করে আসছিল।

মামলার বাদী জানান, তার মৌখিক অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিতলমারী সাবরেজিস্ট্রার অফিসে মোট ৫৫-৬০ জন দলিল লেখক রয়েছেন, যারা সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে টাকা আদায় করেন। একাধিক ভুক্তভোগী জানান, সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা সিন্ডিকেটের সভাপতি-সম্পাদক ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর এই পদগুলোতে স্থানীয় বিএনপি নেতারা আসীন হয়েছেন।

চিতলমারী উপজেলা সাবরেজিস্ট্রার সমীর কর্মকারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলা সাবরেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস ফোনে জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে অফিস বন্ধ থাকায় রবিবারের আগে বিস্তারিত কিছু জানাতে পারবেন না। তিনি আরও বলেন, দলিল লেখকরা যদি অনিয়ম বা দুর্নীতি করে থাকেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

reporter