ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ড্রোন দিয়ে ছাত্র-জনতার অবস্থান চিহ্নিত করে নির্যাতনে সহায়তা, সাবেক এডিসি ইশতিয়াক কারাগারে

reporter

প্রকাশিত: ১১:০২:৫০অপরাহ্ন , ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:০২:৫০অপরাহ্ন , ২৯ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জুলাই মাসে চলমান গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে ছাত্র ও জনসাধারণের অবস্থান চিহ্নিত করে র‍্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দলের ক্যাডারদের কাছে তথ্য সরবরাহ করার মাধ্যমে নির্যাতন ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ।

রবিবার রাঙামাটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ও পুলিশ যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। এরপর মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

প্রসিকিউটর জানান, ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ছাত্র ও জনসাধারণকে নির্যাতন ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রাঙামাটি থেকে তাকে ঢাকায় এনে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামির বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তদন্ত ও বিচার প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। এদিকে, ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

reporter