ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দুদকের তদন্ত: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

reporter

প্রকাশিত: ০৫:৫৪:৩৭অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫৪:৩৭অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে।

আজ রোববার (২২ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে দুদক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দাখিল করা অভিযোগটির বিষয়ে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এবং এটি মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর প্রেরণের জন্য প্রস্তুত করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার, ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুদক।

reporter