ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দুই আসনে মনোনয়নপত্র জমা, সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান

reporter

প্রকাশিত: ০১:৫০:০১অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৫০:০১অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

ঢাকায় সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে দলীয় জ্যেষ্ঠ নেতাদের মাধ্যমে। পাশাপাশি বগুড়া-৬ আসনেও একই দিনে মনোনয়নপত্র দাখিলের কর্মসূচি রয়েছে।

সিলেট সফর ও ধর্মীয় কর্মসূচি

নির্বাচনী কার্যক্রমের সূচনা উপলক্ষে আগামী বৃহস্পতিবার তারেক রহমান সিলেট সফর করবেন। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

দলীয় সূত্র জানায়, সিলেট ও বগুড়ায় তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক থাকায় তিনি কয়েক দিনের সফরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবস্থান করতে পারেন।

reporter