ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

দুই শতাধিক ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রংপুরে এনসিপি নেতা আখতার হোসেনের জনসংযোগ

reporter

প্রকাশিত: ০৯:৩৮:১১অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৮:১১অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দুই শতাধিক ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে এসব ভ্যান নিয়ে উপস্থিত হন তিনি। জনসংযোগ শুরুর আগে সঙ্গীয় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর এটি ছিল আখতার হোসেনের প্রথম রংপুর সফর। দুপুরে নগরের সাতমাথা থেকে তার জনসংযোগ শুরু হয়। এরপর শতাধিক ব্যাটারিচালিত ভ্যান নিয়ে তিনি পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় কাউনিয়ার টেপামধুপুর বাজারের কারবালা মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি।

জনসংযোগকালে আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন স্থানে কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তিনি জানান, জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং দলের নেতারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের পথে এগোচ্ছেন।

তিনি আরও বলেন, একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা এখন সময়ের দাবি। সেই নির্বাচনে অংশগ্রহণের মতো রাজনৈতিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। বর্তমান সংবিধানকে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক অভিহিত করে আখতার হোসেন বলেন, দেশের মানুষ এ শাসনব্যবস্থা আর চায় না।

তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করলে দ্রুত সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা সম্ভব।

reporter