ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’

reporter

প্রকাশিত: ১১:৪৫:০১পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:৪৫:০১পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর, অস্থায়ী আবাসনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র রূপ ধারণ করেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই আমরণ অনশনের সাথে একাত্মতা প্রকাশ করে অন্যান্য শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। মূল ফটকসহ বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

সোমবার সকাল থেকেই এই আন্দোলনের পাশাপাশি শাটডাউন কর্মসূচি শুরু হয়। বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষার্থীরা এ বিষয়ে পোস্ট দিয়ে আন্দোলনের খবর ছড়িয়ে দেয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এ অংশ নিয়েছে।

প্রধান ফটকসহ বিভিন্ন অনুষদের গেটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে এবং তাদের অনশনরত সহপাঠীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে পারছেন না এবং গেটের বাইরে অপেক্ষা করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীরা জীবন বাজি রেখে আমরণ অনশনে বসেছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ ক্লাস বা পরীক্ষায় অংশ নেবে না। একজন শিক্ষার্থী বলেন, “আমাদের ভাইয়েরা মরে যাবে, আর আমরা চুপচাপ বসে থাকব, তা হতে পারে না। আমরা শাটডাউন ঘোষণা করেছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবি পূরণের ক্ষেত্রে প্রশাসন দ্রুত সিদ্ধান্ত না নিলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

reporter