ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ০৮:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ঈদে ভাড়া বৃদ্ধি রোধে কড়া পদক্ষেপ নেবেন সড়ক, রেল ও নৌমন্ত্রী

reporter

প্রকাশিত: ০২:১৩:১৫অপরাহ্ন , ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ০২:১৩:১৫অপরাহ্ন , ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে টার্মিনাল ও নদীবন্দর পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার বলেছেন, ঈদে পরিবহন ভাড়া বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পরিবহন খাতকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো ভাড়া বাড়ানো না হয় এবং যারা তা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদযাত্রা সুষ্ঠু, স্বস্তির এবং নিরাপদ হবে। যানজট বা সড়ক শৃঙ্খলার ব্যত্যয় যেখানে ঘটতে পারে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সব সংশ্লিষ্ট সংস্থা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর থাকবে। মন্ত্রী শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার কথা জানান। এছাড়া লাইটার জাহাজে ভোগ্যপণ্য রেখে বাজারে সংকট সৃষ্টি করার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নারায়ণগঞ্জ জেলা বিআইডব্লিউটিএয়ের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। মন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে পরিবহন ব্যবহারকারীরা আশা প্রকাশ করেছেন, ঈদে ভাড়া বৃদ্ধি প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

reporter