ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া ও নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং, জরিমানা ও কারাদণ্ড

reporter

প্রকাশিত: ১০:০০:০৬অপরাহ্ন , ০৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:০০:০৬অপরাহ্ন , ০৬ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহন খাতে নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩টি সিএনজিকে ডাম্পিং করে এবং ৫ হাজার টাকা জরিমানা করে। একই দিনে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন আরও দুটি সিএনজিকে ডাম্পিং করেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এসিল্যান্ড মোট ৮টি সিএনজিকে ডাম্পিং করেন।

ফলে ইউএনও ও এসিল্যান্ড মিলিয়ে মোট ১৩টি সিএনজি ডাম্পিং করা হয়। এর মধ্যে কিছু সিএনজির বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয় এবং কিছু চালকের বিরুদ্ধে ডাম্পিং ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া ঈশ্বরগঞ্জ-ঢাকা বাস কাউন্টারের এক কর্মচারীকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ২০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ঈশ্বরগঞ্জ-চট্টগ্রাম রুটের একটি বাস কাউন্টারের কর্মচারীকে একই অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রশাসনের এই কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকাগামী যাত্রী মো. আমিনুল হক বলেন, ঈদের সময় গাড়ির চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেন। প্রশাসনের এই ধরনের অভিযান চালালে জনভোগান্তি কমবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৮টি সিএনজি ডাম্পিং করা হয়েছে। এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, ঈদের সময় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং মহাসড়কে যানবাহন ভাড়ার বিশৃঙ্খলা বন্ধে মোট ১৩টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুযায়ী অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

reporter