ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ফেব্রুয়ারিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি: এইচআরএসএস’র প্রতিবেদন

reporter

প্রকাশিত: ০৯:৩২:৩৭অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩২:৩৭অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ফেব্রুয়ারি মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হতাশাজনক প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ফেব্রুয়ারিতে দেশে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনিতে হত্যা, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে কমপক্ষে ১০৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত ও ৭৫৫ জন আহত হয়েছেন। এছাড়া সাংবাদিকদের ওপর ১৯টি হামলার ঘটনায় ৩৪ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে ১০৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ৫৩ জন ধর্ষণের শিকার হয়েছেন।

সংস্থাটি আরও জানায়, ফেব্রুয়ারিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ৩টি হামলা, ৬টি প্রতিমা ভাঙচুর ও জমি দখলের ঘটনা ঘটেছে। এছাড়া শ্রমিক নির্যাতনের ২৬টি ঘটনায় ১২ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। এইচআরএসএসের মতে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

reporter