ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের রহস্যজনক মৃত্যু

reporter

প্রকাশিত: ০১:০৬:১৫অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ০১:০৬:১৫অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গতকাল কলকাতায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য ও গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। তার মৃত্যু নিয়ে সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে চন্দ্রমৌলির মৃত্যু এখনো রহস্যে ঘেরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর সময় চন্দ্রমৌলি বাড়িতে একাই ছিলেন। তার বর্তমান ব্যান্ডের সহকর্মী মহুল চক্রবর্তী বাসায় এসে তার ঝুলন্ত দেহ দেখতে পান। মহুল দ্রুত থানায় খবর দেন, এরপর ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

চন্দ্রমৌলির ঘনিষ্ঠ এক শিল্পী জানান, তার সঙ্গে দিনের শুরুতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তিনি বলেন, "ও যে এমন কিছু করবে, ভাবতে পারিনি। সকালেও সব স্বাভাবিক ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে এমন ভয়াবহ ঘটনা ঘটবে তা আমাদের ধারণার বাইরে।"

চন্দ্রমৌলি বিশ্বাস ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যান্ড ছেড়ে দেওয়ার পর তিনি গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামে দুটি ব্যান্ডে কাজ করছিলেন। মধ্য কলকাতার বাসিন্দা চন্দ্রমৌলি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং সংগীত জগতে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে ছিলেন জনপ্রিয়।

তার মৃত্যুতে শোকাহত হয়েছেন ফসিলস ব্যান্ডের বর্তমান সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম। শোকের মধ্যেও রূপম তার সংগীত পরিবেশনায় চন্দ্রমৌলিকে স্মরণ করেছেন। মঞ্চে রূপম বলেন, "আজ মঞ্চে আসার আগেই আমরা এমন একটি খবর পেয়েছি যা আমাদের স্তব্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে গান পরিবেশন করা সম্ভব নয়, তবু দর্শকদের সামনে আমরা এসেছি। চন্দ্রমৌলি আমাদের সঙ্গে ছিলেন অনেকটা সময়। আমি কখনও ভাবিনি, তাকে ছাড়া ফসিলস মঞ্চে পারফর্ম করবে। ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল সবচেয়ে গভীর।"

চন্দ্রমৌলির মৃত্যু নিয়ে সহশিল্পী ও অনুরাগীদের মন ভারাক্রান্ত। তার আকস্মিক মৃত্যু সংগীত জগতের জন্য একটি বড় ক্ষতি বলে মনে করছেন সবাই। পুলিশ তার মৃত্যুর পেছনের কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

reporter