ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু শিক্ষা নেয় না: জামায়াত আমির

reporter

প্রকাশিত: ০৫:৫৫:০৭অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৫:৫৫:০৭অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে গোটা জাতি যেমন মুক্তি পেয়েছে, তেমনি দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল জামায়াতও মুক্তি পেয়েছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত 'জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুক্তির জন্য বর্তমান প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান জানাতে এবং তাদের দোয়া নিতে জামায়াতের পক্ষ থেকে তাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবারের সদস্যরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

শফিকুর রহমান বলেন, ইতিহাসে দেখা যায়, অতীতে যারা ফ্যাসিস্ট শাসক ছিল, তাদের নাম ধর্মগ্রন্থেও উঠে এসেছে। তাদের পরিণতি সবাই জানে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে, কিন্তু তা থেকে শিক্ষা নেয় না।

তিনি আরও বলেন, ইতিহাসের কিছু অধ্যায় মানুষের জন্য আনন্দের, কিছু অধ্যায় বিষাদের, আর কিছু হয় গৌরবের। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা চিরকাল গৌরবের অংশ হয়ে থাকবেন। ১৯৪৭ সালে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের ইতিহাস গৌরবের ইতিহাস।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে আমরাও শহীদ ছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়ে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, তেমনি সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও মুক্তি লাভ করেছে। তাই এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার।

শফিকুর রহমান আরও বলেন, আন্দোলনের সময় গণমাধ্যমের কর্মীরাও ফ্যাসিবাদের শিকার হয়েছেন। তাদের অনেকে জীবন দিয়েছেন, রিমান্ডের নামে নির্যাতনের শিকার হয়েছেন। যারা বিদেশে বসে বাকস্বাধীনতার জন্য লড়াই করেছেন, তাদের পরিবারের সদস্যদের দেশে নিপীড়নের শিকার হতে হয়েছে, জেলে পাঠানো হয়েছে। এমনকি নারীরাও সেই দমন-পীড়ন থেকে রেহাই পাননি।

তিনি বলেন, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আজকের এই পরিস্থিতি উপহার দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত।

reporter