ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গাজায় ইসরাইলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানালেন জামায়াত আমির

reporter

প্রকাশিত: ০৮:৪২:৩৪অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৪২:৩৪অপরাহ্ন , ১৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি ইসরাইলের এই নৃশংস হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন এবং ন্যূনতম মানবিকতাকে পদদলিত করে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসে ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘হে আল্লাহ, আপনার অফুরন্ত রহমতে গাজাবাসী ও ফিলিস্তিনকে রক্ষা করুন, তাদের সাহায্য করুন এবং জালিমদের পরাজিত করুন। আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ইসরাইল গাজাজুড়ে ব্যাপক হামলা চালায়। দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরের গাজা সিটি এবং দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকাগুলোতে এই হামলা চালানো হয়। এ হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৫৬২ জনের বেশি আহত হয়েছেন।

জামায়াত আমিরের এই বক্তব্যে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং বিশ্ববাসীর কাছে ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।

reporter