ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, শেষ হলো রক্তক্ষয়ের অধ্যায়

reporter

প্রকাশিত: ০৪:৫২:৫২অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৪:৫২:৫২অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, যা দীর্ঘ ১৫ মাস ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানার আশার আলো দেখাচ্ছে। স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় হামাস এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যদিও যুদ্ধবিরতি সকাল ১০টায় কার্যকর হওয়ার কথা ছিল, তবে এক ঘণ্টা বিলম্ব ঘটে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, যুদ্ধবিরতি শুরুর আগে হামাসকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দেওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে।

হামাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশে ‘কারিগরি সমস্যার’ কারণে দেরি হয়েছে। ইসরায়েল স্পষ্ট করে জানায়, হামাসের পক্ষ থেকে তালিকা হাতে পাওয়ার আগে যুদ্ধবিরতি কার্যকর হবে না। পরে হামাস তিনজন নারী জিম্মির নাম প্রকাশ করে। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার।

ইসরায়েল নিশ্চিত করে যে, এই তিনজন নারীকে প্রথম ধাপে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সকাল ১১টায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

গতকাল শনিবার ইসরায়েলের মন্ত্রিসভা এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে চুক্তিটির। প্রথম ধাপে, তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। এদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

গাজায় এই চুক্তির মধ্যস্থতা করেছে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে। এই যুদ্ধবিরতির আওতায় প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে বলে জানা গেছে।

১৫ মাসের এই সংঘাতে গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। চুক্তিটি কার্যকর হওয়ার মধ্য দিয়ে অবশেষে গাজা ও ইসরায়েলের জনগণের জন্য শান্তির আশা জাগিয়েছে।

reporter