ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গাজায় যুদ্ধবিরতি শুরু: ১৫ মাসের সংঘর্ষের অবসান

reporter

প্রকাশিত: ১২:০০:২১অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:০০:২১অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজায় দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি শুরু হবে। উভয়পক্ষ প্রাথমিকভাবে ৪২ দিনের জন্য এই বিরতিতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে বেশিরভাগই গাজার বিভিন্ন সংঘর্ষের সময় আটক হয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করা হয়েছিল। এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতির এই চুক্তিটি সম্পাদিত হয়েছে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসরের মধ্যস্থতায়। গাজার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি বাস্তবায়িত হচ্ছে।

গত ১৫ মাসের সংঘর্ষে গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সংঘর্ষে ধ্বংসপ্রাপ্ত গাজার বেশিরভাগ এলাকাতেই জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় শান্তি ও পুনর্গঠনের জন্য নতুন একটি সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

reporter