ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গাজীপুরে বেতন বকেয়া নিয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

reporter

প্রকাশিত: ০৩:০০:৩২অপরাহ্ন , ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৩:০০:৩২অপরাহ্ন , ২৬ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজীপুরের চন্দ্রায় বেতন-ভাতার দাবিতে হারডি অ্যাসোসিয়েট কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভের ফলে চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল এবং জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে যাত্রী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, তাদের দুই মাসের বেতন বকেয়া থাকলেও কারখানার মালিকপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি মালিকপক্ষ কারখানা ছেড়ে উধাও হয়ে গেছে। দাবি আদায়ের জন্য তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা। তারা আরও জানান, যতক্ষণ পর্যন্ত মালিকপক্ষ এসে সমস্যার সমাধান না করবে, ততক্ষণ তারা সড়ক ছাড়বেন না।

ঘটনার বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, চন্দ্রায় শ্রমিকদের বেতন বকেয়া থাকার কারণে তারা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজট কমাতে আমরা বিকল্প পথে গাড়ি চলাচলের জন্য ডাইভারসন দেওয়ার পরিকল্পনা করছি। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে, গত সোমবার এবং মঙ্গলবার একই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন। তবে বুধবার বড়দিনের ছুটির কারণে কারখানা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার কারখানা খোলার পর আবারও শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকদের এ ধরনের আন্দোলনের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে যাত্রীরা, চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের দাবি মেটানোর লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সমাধানের জন্য কাজ করছে।

reporter