ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গফরগাঁওয়ে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

reporter

প্রকাশিত: ১১:৩৯:২৬পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৩৯:২৬পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গফরগাঁও-ভালুকা সড়কের গন্ডগ্রাম-বখুরা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফাতেমা আক্তার (৬০), তিনি উপজেলার বখুরা গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী। আহতদের মধ্যে অটোরিকশার চালক নয়ন মিয়া (৪৫), যাত্রী সেলিনা আক্তার (৫০) ও টুনি আক্তার (১৮) রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফাতেমা আক্তার নিহত হন এবং বাকি তিনজন গুরুতর আহত হন।

এসময় ট্রাক চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গফরগাঁও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান, "ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।"

reporter