ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ঘন কুয়াশা ও শীতের দাপট, আরও ৩-৪ দিন অব্যাহত থাকতে পারে

reporter

প্রকাশিত: ০২:৫৬:৩২অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৫৬:৩২অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত দুইদিন ধরে ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে দেশে শীতের প্রকোপ বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শৈত্য প্রবাহ আগামী ৩-৪ দিন অব্যাহত থাকতে পারে, এবং সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করবে। তবে ৬-৭ জানুয়ারি দেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা বাড়াতে সাহায্য করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, "বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা বাড়তে পারে, তবে ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।" গতকাল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশের উত্তরাঞ্চলের রংপুর এবং রাজশাহী বিভাগের তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে এবং সেখানে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্য প্রবাহ হতে পারে এবং শৈত্যপ্রবাহের প্রভাবে সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে, যার কারণে আকাশপথ, সড়ক এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনসহ যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

পঞ্চগড়ের স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, "হিমালয়ের দিক থেকে আসা ঠান্ডা বাতাস উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।" তিনি আরও বলেন, "এই আবহাওয়া কয়েকদিন একই রকম থাকতে পারে।"

reporter